ssc syllabus 2022: এসএসসি পরীক্ষা হবে নাকি হবে না। পরীক্ষা হলেও syllabus কি? এমন হাজারো প্রশ্ন শিক্ষার্থীদের মনে ঘুরপাক খাচ্ছিল এমন সময় ssc syllabus 2022 নিয়ে তোমাদের জল্পনা-কল্পনার অবসান ঘটাতে হাজির হয়েছি।

ডাউনলোড করুন সকল বইয়ের এসএসসি ও এইচএসসির নতুন সংক্ষিপ্ত সিলেবাস: ssc syllabus 2022

করোনার কারনে দীর্ঘকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২২ সালের এসএসসি ও এইচএসসির নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এই পোস্টে আমরা নতুন ssc সিলেবাস শেয়ার করব। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়কের দায়িত্বে থাকা ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসব সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সিলেবাস টি ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত 2022 সালের এসএসসি পরীক্ষার পুনঃ বিন্যাসকৃত পাঠ্যসূচি সংযুক্ত করা হলো।  পুনর্বিন্যাস কৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সকলকে অবহিতকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আগামী ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের পর ssc সিলেবাস 2022 প্রকাশ করে তা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হলো।

According to the directive signed by Professor SM Amirul Islam, Controller of Examinations, Dhaka Board of Education, the restructured syllabus of the 2022 SSC examination sent by the National Curriculum and Textbook Board has been attached. It was requested to take necessary action including informing everyone in the context of reorganized syllabus.

After the decision to open the educational institution from 13th June, ssc syllabus was published and sent to the educational institution.

সাব্জেক্ট ভিত্তিক এসএসসি শর্ট সিলেবাস ২০২২ দেওয়া হলো:

সাব্জেক্ট নামের উপর ক্লিক করুন।

000 SSC Letter

001 Index-SSC 2022

Bangla-1 2022

SSC Bangla-2 2022

SSC English-1 2022

SSC English-2 2022

SSC Math 2022

SSC Chemistry 2022

Ict 2022

SSC Higher Math 2022

SSC Physics 2022

SSC Biology 2022

SSC Bangladesh and Global Studies-2022

SSC Science 2022

SSC Economics 2022

SSC Civics 2022

SSC History 2022

SSS Geography & Environment 2022

SSC Accounting 2022

SSC Business 2022

SSC Finance 2022

SSC Agriculture 2022

SSC Home Science 2022

SSC Arts & Crafts-2022

SSC Career Education-2022

SSC Physical Education- 2022

SSC Islam and moral education- 2022

SSC Hindu Religion and Moral Education-2022

SSC Chirstian and Moral Education- 2022

SSC Buddhist Religion and Moral Education-2022

SSC Arabic-2022

SSC Sanskrit 2022

SSC Pali-2022

SSC Sangeet-2022

এর আগে অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি  বলেন,

এই বছর পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অটো পাস দেওয়ার সুযোগ কম। আসলে দেওয়া ঠিকও হবে না। এই বছর সংক্ষিপ্ত syllabus এর ভিত্তিতে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। ২০২২ এসএসসি ও এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে। এজন্য ২০২২ সালের এসএসসি শিক্ষাবর্ষের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এ জন্য এসএসসি পরীক্ষার জন্য ১৫০ দিন এবং এইচএসসি পরীক্ষার জন্য ১৮০ দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া আগামী জুন মাস থেকে সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

এছাড়া আরও জানানো হয়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ১৩ জুন থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের হার অনুকূলে থাকলে ১৩ জুন উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় চালুর বিষয়টি নির্ভর করছে ভার্সিটিগুলোর আবাসিক হলের শিক্ষার্থী ও শিক্ষকদের টিকা নেওয়া সম্পন্ন হওয়ার উপর। করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় ১৪ মাস ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেক ঘাটতি নিয়ে পরের ক্লাসে উঠতে হচ্ছে। শিক্ষার্থীরা কতটুকু শিখল, তাও যাচাই করা সম্ভব হচ্ছে না।

একটি বেসরকারি গবেষণায় উঠে এসেছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ প্রাথমিকের ১৯ শতাংশ এবং মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী শিক্ষণঘাটতির ঝুঁকিতে আছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়ার তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদেরা।

আশা করি ssc syllabus 2022  তোমাদের উপকারে আসবে।